প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় শেষদিনে বিএনপি প্রার্থীর মনোনয়ন দাখিল

কাউনিয়া, রংপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল সাড়ে চারটায় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পাপিয়া সুলতানার কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ,প্রমুখ।

মনোনয়নপত্র দাখিল শেষে গনমাধ্যম কর্মীদেরকে এমদাদুল হক ভরসা বলেন, নির্বাচনী এলাকায় সকল মানুষ আজ আনন্দিত। আশাকরি উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ সময় তিনি সকল নেতা-কর্মীকে ভেদা-ভেদ ভূলে ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনী আচারণ বিধি মেনে চলার আহবান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা