প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য বৃদ্ধি পেয়েছে সোনা। এবার প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৫৭৫ টাকা। ফলে নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম সোমবার (২৯ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
সোনার নতুন দর

২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা
২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা
১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা
সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা

বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

রুপার নতুন দর

২২ ক্যারেট রুপা : প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা
২১ ক্যারেট রুপা : প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা
১৮ ক্যারেট রুপা : প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা