প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মডেল মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫

আলোচিত মডেল মেঘনা আলম আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন। তিনি দলের প্রাথমিক সদস্যপদ সম্পন্ন করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, মেঘনা আলম ইতোমধ্যে ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন মেঘনা আলম। রাজনৈতিক অঙ্গনে তার এই পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা