প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কুমিল্লার পূবালী চত্বরে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান  হাদীর হত্যাকারীকে গ্রেফতার এর দাবিতে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে অবরোধ কর্মসূচির করে ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জেলার সংগঠকবৃন্দ।

আজ ২৮ ডিসেম্বর (রোববার ) ডি এম পি কমিশনারের বিবৃতির প্রতিক্রিয়ার সারাদেশের বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেই ধারাবাহিকতায় ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জেলা নেতৃবৃন্দ কুমিল্লা নগরীর পূবালী চত্বরে অবরোধ কর্মসূচির বাস্তবায়ন করেন।

বিক্ষোভে নেতৃবৃন্দ বলেন, ” ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। আমরা প্রশ্ন রাখতে চাই— আজ বিচারহীনতার কততম দিন, ইন্টেরিম?” হাদি ভাই তাঁর শত্রুর সাথেও ইনসাফ করার কথা বলে গিয়েছেন, আজ তাঁর সাথেই ইনসাফ করতে ব্যর্থ হয়েছে সেই ইন্টেরিম।””হাদি ভাইয়ের খুনীদের যদি বিচার না করা হয়, আমরা ধরে নিব বাংলাদেশের সার্বভৌমত্ব আর বাংলাদেশের কাছে নাই।
কেন্দ্রীয় নির্দেশনার সাথে সমন্বয় রেখে সারা দেশে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলার নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা