প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৪ ঘণ্টার মধ্যেই তারেক রহমানের এনআইডি মিলবে: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭–৮ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান। তিনি বলেন, তারেক রহমানের এনআইডি কার্যক্রম সম্পন্ন করতে ইসি সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। বায়োমেট্রিক নেওয়ার জন্য নির্ধারিত কক্ষও প্রস্তুত রয়েছে।

 

হুমায়ুন কবীর আরও জানান, আজই তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং এনআইডির জন্য বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন। এ সময় তার সঙ্গে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও এনআইডির আবেদন করবেন।

 

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা