প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ দৈনিক স্বদেশ বাংলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫

গৌরব ও সাফল্যের আরেকটি বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করলো জনপ্রিয় পত্রিকা দৈনিক স্বদেশ বাংলা। শনিবার (২৭ ডিসেম্বর) পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।

 

প্রকাশের অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করা এই দৈনিকটি এখন তিন বছরে পা রাখলো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার নিজস্ব কার্যালয় ও জাতীয় প্রেসক্লাবকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।

 

স্বদেশ বাংলার সম্পাদক এ কে এম রাশেদ শারিয়ার পলাশ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন। দিনব্যাপী উৎসবের অংশ হিসেবে সকাল থেকেই  বিভিন্ন জেলা ও বিভাগের রিপোর্টাররা উপস্থিত হতে শুরু করেন।

 

এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীরা স্বদেশ বাংলাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

এছাড়া জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে স্বদেশ বাংলার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রীতি সম্মিলন, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১১টা থেকে এসব আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে।

 

স্বদেশ বাংলা পরিবার জানায়, আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশ-মানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে পথচলা অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা