প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গুলিস্তানের খদ্দর বাজারে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থাকা একটি গোডাউনে লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টার টানা অভিযানের পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে ওই গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পাওয়ার পর বিকেল ৫টা ৩৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ শুরু করে, পরে পরিস্থিতি বিবেচনায় আরও তিনটি ইউনিট যুক্ত হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা