প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লক্ষ্মীপুরে ১০ হাজার টাকার চুক্তিতে নির্বাচন অফিসে আগুন দেওয়ার স্বীকারোক্তি

লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর নির্বাচন কমিশন কার্যালয়ে আগুনে দেয়ার সেই অভিযুক্ত মো. রুবেলকে(৪১) গ্রেফতার করেছে পুলিশ। ১০ হাজার টাকা চুক্তিতে জেলা নির্বাচন অফিসে আগুন দেয় বলে স্বীকারোক্তি দিয়েছে সে।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার তার কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আবু তারেক

 

অভিযুক্ত রুবেল লক্ষ্মীপুর পৌরসভা (১০নং ওয়ার্ড) মজুপুর গ্রামের ব্যাপারী বাড়ীর মৃত আব্দুল হাসের ছেলে ও সাবেক সদর উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল আজিজ হাকিমের বড় ভাই।

 

পুলিশ সুপার জানান, প্রয়াত সাবেক সংসদ সদস্য শাহাজাহান কামাল (এমপি’র) এপিএস শিশুল চক্রবর্তীর নির্দেশে ১০ হাজার টাকার বিনিময়ে অভিযুক্ত রুবেল নির্বাচন অফিসে আগুন দেয়। আগুন দেওয়ার পূর্ব ২ হাজার টাকা দেওয়া হয়। আগুন দেওয়ার পরবর্তী সময় চুক্তির ৮হাজার টাকা পরিশোধ করে শিমুল চক্রবর্তী। এছাড়া তার ছোট ভাই আব্দুল আজিজ হাকিম ছাত্রলীগ করার কারণে তার বিদ্যুৎ অফিস থেকে চাকরি চলে যায়। দীর্ঘদিন বেকারত্ব থাকার কারণে আসামি রুবেল লোভে পড়ে আগুন দেয় জেলা নির্বাচন অফিসে। গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তার বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে। (আজ) শুক্রবার আদালতে নেওয়া হলে রুবেল আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

 

প্রসঙ্গত: ১২ তারিখ দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে আগুন দেয় মুখোশ পরা এক যুবক। অফিসের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করে অনুসন্ধানে নামে। এরপর পুলিশ একপর্যায়ে অভিযুক্ত রুবেলকে শনাক্ত করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা