প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম

এক ধাক্কায় ৩ হাজার বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যে সোনার বাজারে ঘটেছে নজিরবিহীন উত্থান। বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলারের সীমা অতিক্রম করেছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে বিশ্লেষকরা সোনার বাজারে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছেন।

লেনদেনের একপর্যায়ে স্পট মার্কেটে সোনার দর বেড়ে ৪ হাজার ৫২৫ ডলারে পৌঁছায়, যা সর্বকালের সর্বোচ্চ। পরবর্তীতে কিছুটা কমে দাম দাঁড়ায় ৪ হাজার ৪৯২ ডলারে। সোনার পাশাপাশি অন্য মূল্যবান ধাতুতেও দেখা গেছে একই রকম ঊর্ধ্বগতি। রুপার দাম প্রতি আউন্স ৭২ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে, আর প্লাটিনাম উঠে গেছে ২ হাজার ৩৭৭ ডলারে।

অর্থনীতি সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, বড় অর্থনীতিগুলোর মধ্যে উত্তেজনা এবং সুদের হার কমার সম্ভাবনা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের টানাপোড়েন এবং ফেডারেল রিজার্ভের নীতিগত ইঙ্গিত সোনার বাজারকে আরও উত্তপ্ত করেছে।

তথ্য অনুযায়ী, চল ৭তি বছরে সোনার দাম বেড়েছে০ শতাংশের বেশি, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি। অন্যদিকে রুপার দর বেড়েছে প্রায় ১৫০ শতাংশ, যা বাজার বিশ্লেষকদেরও বিস্মিত করেছে।

বিশেষজ্ঞদের পূর্বাভাস, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে সোনার দাম ৫ হাজার ডলার এবং রুপার দাম ৮০ ডলার ছুঁতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা