লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন বিল্লাল হোসেন মিয়াজী।
পূর্ববর্তী মহাসচিব রেদোয়ান আহমদ অন্য দলে যোগ দেওয়ায় পদটি শূন্য হয়ে যায়। এরপর এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পরামর্শ করে তাকে এই দায়িত্বে মনোনীত করেন।
বিল্লাল হোসেন মিয়াজী প্রতিষ্ঠালগ্ন থেকেই এলডিপির সঙ্গে যুক্ত। এর আগে তিনি কেন্দ্রীয় সদস্য, প্রচার সম্পাদক ও যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।