প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। কারণ, নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করা হয়েছে।

ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যা ঘটনাসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও শফিকুল আলম বলেন, “দীপু হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি। ভিডিও ও ভিজ্যুয়াল প্রমাণের ভিত্তিতে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার আইনের আওতায় এই মামলার বিচার করা হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”

প্রেস সচিব আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে সরকার স্বাগত জানাচ্ছে। তার নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।

শফিকুল আলম বলেন, “ডেইলি স্টার ও প্রথম আলোর ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও ও ভিজ্যুয়াল প্রমাণ দেখে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের কাছ থেকে আলামতও করা হয়েছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা