প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল এবং সংলগ্ন এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি জানায়, অনুমোদন ছাড়া কেউ ড্রোন উড়ালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা