প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৩ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে উপমহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।

 

গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত কারখানাটিতে আনুষ্ঠানিকভাবে সার উৎপাদন কার্যক্রম শুরু হয়।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালের ১৫ জানুয়ারি বিসিআইসি যমুনা সার কারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করলে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ২৩ মাস পর চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ প্রদান করে।

 

গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানা কর্তৃপক্ষ দ্রুত যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ সম্পন্ন করে। এরই ধারাবাহিকতায় আজ বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে উৎপাদন শুরু হয় ।

 

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। বর্তমানে কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪২ হাজার মেট্রিক টন। উৎপাদন পুনরায় শুরু হওয়ায় কৃষি খাতে সার সরবরাহে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা