প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ড. মোবারক হোসাইনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং উপজেলার ২৫টি মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা সামগ্রী ও ভ্যাসলিন বিতরণ করেছে ড. মোবারক হোসাইন শিক্ষা ফাউন্ডেশন।

মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হলো চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। তবে শুধুমাত্র সরকারি উদ্যোগে সবার জন্য এই সেবা নিশ্চিত করা সবসময় সম্ভব হয় না। এ বাস্তবতায় সমাজের সচেতন ও দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতায় সামাজিক ভারসাম্য রক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া জরুরি হয়ে পড়ে।

এই লক্ষ্য সামনে রেখে মাদ্রাসা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ফাউন্ডেশনটির পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বিশেষ করে পরিবার থেকে দূরে অবস্থানকারী শিক্ষার্থীরা প্রায়ই ছোটখাটো অসুস্থতায় ভোগে—এ বিষয়টি বিবেচনায় নিয়েই কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়েছে।

এ বিষয়ে ড. মোবারক হোসাইন বলেন, “চিকিৎসা সেবা মানুষের একটি মৌলিক অধিকার হলেও নানা সীমাবদ্ধতার কারণে তা সবার জন্য সহজলভ্য হয় না। দায়িত্বশীল জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষ এগিয়ে এলে এই অধিকার নিশ্চিত করা অনেক সহজ হয়। মাদ্রাসা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা