প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাউনিয়ায় আ. লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

রংপুরের কাউনিয়ায় ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (রাত ও সন্ধ্যায়) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকা থেকে কৃষক লীগের সহ-সভাপতি ও বালাপাড়া ইউনিয়ন কৃষক লীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি মন্তাজ আলী (৪৬) কে গ্রেপ্তার করা হয়। তিনি হরিশ্বর গ্রামের মৃত নূরুল হকের ছেলে।

এছাড়া বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল হাসেম (৪৬) কে শিবু গ্রামে নিজ বাড়ি থেকে এবং হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহিদ হোসেন (১৯) কে নাজিরদহ গ্রামে নিজ বাসভবন থেকে সোমবার সন্ধ্যায় আটক করা হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা