সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বাধিক দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৫ পয়সা কমে যায়, যা শতাংশের হিসাবে ৯ দশমিক ০৯ শতাংশ হ্রাস নির্দেশ করে।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এফএএস ফাইন্যান্স, যার শেয়ার দর কমেছে ৮ দশমিক ৮৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৫৭ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশ তালিকায় আরও যেসব কোম্পানি রয়েছে, সেগুলো হলো— প্রাইম ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেশ্বর, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, আরামিট সিমেন্টস এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।