প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে এপেক্স ফুডস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করেছে এপেক্স ফুডস লিমিটেড।

ডিএসই সূত্র জানায়, এদিন এপেক্স ফুডসের শেয়ার দর ১৭ টাকা ৭০ পয়সা বেড়ে দাঁড়ায়, যা শতাংশের হিসাবে ৭ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রিনডেল্টা মিউচুয়াল ফান্ড, যার ইউনিট দর বেড়েছে ৬ দশমিক ৬৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ।

এছাড়াও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে সিমটেক্স, শাহজিবাজার পাওয়ার, এপেক্স ফুটওয়্যার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), ইস্টার্ণ লুব্রিকেন্টস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা