সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন বিএসসির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ কোটি ৪৪ লাখ টাকা, যা লেনদেনের তালিকায় কোম্পানিটিকে শীর্ষ অবস্থানে নিয়ে গেছে।
লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১৮ কোটি ৫৮ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা সায়হাম কটনের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ৯৩ লাখ টাকা।
এছাড়া ডিএসইতে লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় আরও রয়েছে রহিম টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, রহিমা ফুড, সিটি ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।