প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের উত্থানে চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। সূচকের উত্থানের মধ্য দিয়ে বাজারে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেন শুরুর পর প্রথম দুই ঘণ্টা অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৯ পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএস-৩০ সূচক ৬ দশমিক ১৬ পয়েন্ট উত্থান হয়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৭ পয়েন্টে।

লেনদেনের এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ২০৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

দাম পরিবর্তনের হিসাবে দেখা গেছে, লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৯টির শেয়ার দর বেড়েছে, ১২৮টির দর কমেছে এবং ৯৬টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা