আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মধ্যে আসন সমঝোতা হয়েছে। এর অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামকে চারটি সংসদীয় আসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সমঝোতার আওতায় নির্ধারিত আসন ও প্রার্থীরা হলেন— নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মুফতী মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মাওলানা জুনায়েদ আল-হাবীব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা চূড়ান্ত হয়েছে।