আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি মোছা. সাবিরা সুলতানা নাজমুল।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন ও সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জান খান রনিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা সাবিরা সুলতানা নাজমুলের প্রতি সাধারণ মানুষের সমর্থন প্রত্যাশা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।