প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিসংখ্যানে শীর্ষ অবস্থান দখল করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন বিএসসির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ কোটি ৮২ লাখ টাকা, যা দিনটির সর্বোচ্চ লেনদেন হিসেবে তালিকাভুক্ত হয়।

লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল সায়হাম কটন, যার শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল প্রায় ১৬ কোটি ৫১ লাখ টাকা। আর তৃতীয় স্থানে উঠে আসে কে অ্যান্ড কিউ, যার শেয়ার লেনদেন হয়েছে প্রায় ১০ কোটি ৭৯ লাখ টাকা।

এছাড়া দিনের লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— রহিমা ফুড, খান ব্রাদার্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সামিট এলায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা