বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব-দক্ষিণ জামালপুর শহরের অন্তর্গত বিভিন্ন ইউনিট ও শিক্ষা প্রতিষ্ঠান শাখার সমন্বয়ে এক কর্মী সভা (২২ ডিসেম্বর) সোমবার সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা ছাত্রদল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথি বলেন, নিজেদের ভূল ও অবহেলার কারণে যদি সেই স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের রাজনীতিতে মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ পায় তবে তা হবে আগামী দিনে জাতির জন্য অশনি সংকেত।
জেলা ছাত্র দলের সভাপতি মোঃ আতিকুর রহমান সুমিল এর সভাপতিত্বে সভায় জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি মোঃ শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মী-সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাদী হাসান রেমিন।
কর্মী সভা শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সরকারি আশেক মাহমুদ কলেজ গেইট থেকে বের হয়ে খামারবাড়ি, খোশমোহল, পাবলিক লাইব্রেরী, বকুলতলা, সকাল বাজার হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।