প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তিনি তার মনোনয়নপত্র গ্রহণ করেন।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসিফ মাহমুদ কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র পরিচয়েই ভোটের মাঠে নামছেন। এর আগে বিভিন্ন সময় তাকে নিয়ে একাধিক রাজনৈতিক দলে যোগদানের আলোচনা থাকলেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানান।

ওই দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ভিডিওতে তিনি লেখেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। সবার সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, ঢাকা-১০ সংসদীয় আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। সম্প্রতি তিনি এই আসনের ভোটার হিসেবেও নিবন্ধন সম্পন্ন করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা