প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদির পর এনসিপি নেতার মাথায় গুলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার এনসিপির আরেক শীর্ষ নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলি করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

পোস্টে তিনি জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায় মোতালেব শিকদারকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়।

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। একের পর এক রাজনৈতিক নেতার ওপর হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা