প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন ফয়সাল সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো অবস্থানগত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফয়সালের সর্বশেষ অবস্থান নির্ণয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো একযোগে কাজ করছে। তবে এখন পর্যন্ত তার দেশত্যাগের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলেও উল্লেখ করেন তিনি।

অতিরিক্ত আইজিপি জানান, ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করে সঠিক তথ্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

এদিকে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক বিশ্লেষণে হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত মিলেছে। ব্যক্তিগত বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে—এমন সম্ভাবনা আপাতত কম বলে মনে হচ্ছে। শুরু থেকেই বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে মাঠে কাজ করছে এবং সম্ভাব্য সব দিক গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা