যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বন্ধ হওয়া ওই অ্যাকাউন্টটিতে দুই মিলিয়নের বেশি অনুসারী ছিলেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ফেসবুকে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড অ্যাকাউন্টটি আর পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
তবে কী কারণে অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে—এ বিষয়ে মেটা কর্তৃপক্ষ বা ইলিয়াস হোসাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। অ্যাকাউন্টটি বন্ধের ঘটনায় তার অনুসারী ও অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।