প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কৃষকের ভাগ্যোন্নয়নে বিএনপির কৃষক কার্ড চালুর পরিকল্পনা

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের কৃষকের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতকে আধুনিক ও টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র এক অংশের উদ্যোগে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশ।

 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কৃষক সমাবেশ।

 

এ সময় বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিষ্ণু চন্দ্র মন্ডল,সাবেক সদস্য মোঃ আজম খান,জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি কে.এম নওশাদ আলী শাহীন সহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

 

“দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক এই সমাবেশে কৃষকদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, কৃষক কার্ড থাকলে কৃষকরা সহজেই সরকারি ও প্রাতিষ্ঠানিক সব ধরনের কৃষি সেবা হাতে হাতে পাবেন। মাঠ পর্যায়ের কৃষক ছাড়াও মৎস্যচাষী ও প্রাণিসম্পদ খামারিরাও এই কার্ডের আওতায় আসবেন।

বক্তারা আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা মোবাইল ফোনে আবহাওয়ার তথ্য ও বাজারদর জানতে পারবেন। একই সঙ্গে ফসলের রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শও পাওয়া যাবে মোবাইলেই। পাশাপাশি ধন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে।

 

এছাড়াও কৃষকদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রির জন্য বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করেন বক্তারা। তাদের ভাষায়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর কৃষকের উন্নয়নই হবে একটি সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা