প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সপ্তাহের শেষ দিনে কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নেমে এসেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের আসন্ন গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি তথ্যের দিকে নজর রাখায় সতর্ক অবস্থান নিয়েছেন, যা স্বর্ণের চাহিদায় চাপ তৈরি করেছে।

বাংলাদেশে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, দুপুর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৩২৩.৫৭ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারে সোনার দামও ০.৪ শতাংশ কমে ৪,৩৫৬.১০ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, ডলার সূচক সাম্প্রতিক এক সপ্তাহের প্রায় সর্বোচ্চ অবস্থানে থাকায় ডলারে মূল্যায়িত স্বর্ণ বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে স্বর্ণে বিক্রির চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে, শিল্প চাহিদা ও সরবরাহ সংক্রান্ত আশঙ্কার কারণে রুপার দাম এখনও রেকর্ডের কাছাকাছি অবস্থান করছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন, যা ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা