প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জান্নাত আরা রুমীর মৃত্যু নিয়ে যা বলল এনসিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে দলটি গভীর শোক প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেওয়া বিবৃতিতে এনসিপি জানায়, ‘ফ্যাসিবাদবিরোধী এই নারী রাজনৈতিক কর্মীর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে।’

বিবৃতিতে বলা হয়, মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে জান্নাত আরা রুমী সাইবার বুলিং, প্রাণনাশের হুমকি এবং মানসিক চাপের শিকার ছিলেন। হুমকিদাতাদের নাম, নম্বর এবং প্রমাণাদি গত ১৩ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এনসিপি মনে করছে, এই হুমকি ও মানসিক চাপই তার মৃত্যুর পেছনের মূল কারণ। দলটি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জান্নাত আরা রুমীর মৃত্যু শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর হুমকির প্রতীক।’ এনসিপি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছে এবং পরিবার ও সহযোদ্ধাদের সহমর্মিতা ও শক্তি প্রার্থনা করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা