প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে দরপতনের শীর্ষে আরএসআরএম স্টিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদরের নিম্নমুখী প্রবণতায় সবচেয়ে বেশি পতনের মুখে পড়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম স্টিল)।

ডিএসই সূত্র জানায়, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪০ পয়সা কমে যায়, যা শতাংশের হিসাবে প্রায় ৬ দশমিক ৭৭ ভাগ। এই দরপতনের ফলে প্রতিষ্ঠানটি দিনের সর্বোচ্চ দরপতনের তালিকায় প্রথম স্থানে উঠে আসে।

দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে প্রায় ৬ দশমিক ৩৮ শতাংশ। একই তালিকায় তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ারদর নেমেছে প্রায় ৬ দশমিক ১৪ শতাংশ।

এছাড়া, বৃহস্পতিবার ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, এসকে ট্রিমস, এপোলো ইস্পাত, নিটল ইন্স্যুরেন্স, মেঘনা পেট, মাইডাস ফাইন্যান্স এবং জেনারেশন নেক্সট ফ্যাশান লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা