প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডিএসইতে লেনদেনে শীর্ষে মুন্নু ফেব্রিক্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

ডিএসই সূত্র জানায়, এদিন কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ কোটি ২১ লাখ টাকা, যা তাকে দিনের লেনদেন তালিকার শীর্ষে নিয়ে আসে।

লেনদেনের পরিমাণের বিচারে দ্বিতীয় অবস্থানে ছিল খান ব্রাদার্স। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৮ কোটি ১৩ লাখ টাকা। আর প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল করে তৃতীয় স্থানে উঠে আসে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।

এছাড়া, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— ফাইন ফুডস লিমিটেড, লাভেলো আইসক্রিম, ডমিনেজ স্টিল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন মিলস এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা