প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা পদ্ধতি অনুসরণ করছেন, তা খালেদা জিয়া নিয়মিতভাবে গ্রহণ করতে পারছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডা. জাহিদ হোসেন বলেন, চিকিৎসক দল তার সুস্থতা নিয়ে আশাবাদী এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা