প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

কর্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি নাহিদ শিকদার রুবেলকে (৩৬) গ্রেপ্তার করেছে চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ।

বুধবার (১৭ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ।

 

ওয়াসিম ফিরোজ জানান, দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়েও এই অভিযান চলমান আছে। আজ রাতে নাহিদ শিকদারকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

 

প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন স্বেচ্ছায় পদত্যাগ করলে ২০২০ সালের ১০ ডিসেম্বর নাহিদ শিকদারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এবং পরবর্তীতে তাকে সভাপতির পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হয়েছিল। ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পর অনেক বির্তকিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। তার মধ্যে নাহিদ শিকদারের ফেনসিডিল হাতে একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছাড়িয়ে পড়েছিল এবং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা