প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শরিফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।

 

বুধবার (১৭ ডিসেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান হাসপাতালে গিয়ে হাদির শারীরিক অবস্থা পরিদর্শন করেন। পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। ফোনালাপে তিনি জানান, হাদির অবস্থা এখনো গুরুতর এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।

 

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা