প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে যোগ দিতে লন্ডনের পথে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্য সফরে ঢাকা ছেড়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।

দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে নির্ধারিত আলোচনায় অংশ নিতে জামায়াত আমিরের এই লন্ডন সফর।

যুক্তরাজ্যের কর্মসূচি শেষ করার পর ডা. শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে বলে দলীয়ভাবে জানানো হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা