প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫

বাংলা একাডেমির ব্যবস্থাপনায় আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। এই অমর সাহিত্য আয়োজন চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক জরুরি সভায় বইমেলার সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির বিভিন্ন পর্যায়ের পরিচালক, প্রকাশনা খাতের প্রতিনিধিরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সভায় মেলার সার্বিক আয়োজন, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতেই মেলার সময় নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা