প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাদ্রিদে বাংলাদেশের দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫

স্পেনে বাংলাদেশের দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ।

উদযাপন শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে, যা সম্পন্ন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মাসুদুর রহমান। এরপর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দূতাবাসের অডিটোরিয়ামে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পৃথক বাণী পাঠ করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টার দপ্তর ও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদুর রহমান স্বাগত বক্তব্য দেন। পরবর্তীতে স্পেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্পেন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা