প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করেছে সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আলামতগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, হামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়। ভুয়া নম্বর প্লেটটি পরে ম্যানহোলের ভেতর থেকে পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেলটি মোট আটবার মালিকানা পরিবর্তন করে। শেষবার এটি হামলায় জড়িত সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে ক্রয় করা হয়েছিল।

উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা