প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫

পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় বুধবার (১৭ ডিসেম্বর) একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগ ও হাজারীবাগ থেকে প্রতিটি দুটি ইউনিট এবং পলাশী থেকে আরও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

এছাড়া সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। তবে এখনও আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সকল চেষ্টা চলমান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা