নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার, মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকা থেকে মাথা বিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে খড়কুটা দিয়ে ঢাকা এক ব্যক্তির লাশ দেখে পুলিশকে ফোন দেয় এলাকাবাসী পরে পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে। মাথা বিহীন যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে পরির্দশনে এসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি ( সি -সার্কেল) মেহেদী ইসলাম বলেন, প্রাথমিকভাবে লাশটি দেখে একটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে, লাশটি মাথাটি আমরা এখনো পাইনি। লাশের পেট থেকে নাড়িভুঁড়ি বের হয়ে এসেছে, শরীরেরও বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। সবার আগে আমরা লাশটির পরিচয় শনাক্ত করতে চাই, পরিচয় জানার পর তদন্তকে নির্দিষ্ট দিকে নিতে পারবো কি কারণে এবং কেনো তাকে এভাবে হত্যা করা হলো। লাশটি আমার ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।