প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে কলা বাগান থেকে নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার 

জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলায় কলাবাগান থেকে এক মানসিক প্রতিবন্ধী নারীর নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ডেফলা ডেফলা ব্রিজ সংলগ্ন একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারী বেবি আক্তার (৫৫) কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুর্শা এলাকার বাসিন্দা ।তিনি দীর্ঘ ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে৷

স্থানীয়রা জানান, বিকেলের দিকে ব্রিজ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামলে মরদেহটি দেখতে পান। পরে আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ অর্ধনগ্ন অবস্থায় ছিল।

এ বিষয়ে মেলান্দহ মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, নিহতের বিরুদ্ধে পূর্বে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা ছিল। সেই মামলার একজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি আরও জানান, মরদেহের গলায় কালচে দাগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা