নারায়নগঞ্জ ৫ আসন থেকে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
তিনি বলেন, আমি আপনাদের কিভাবে শান্তনা দিব আমি জানিনা। এ সিদ্ধান্তটা শক্ত করেই নেওয়া। আমি নারায়ণগঞ্জ -৫ আসনের মানুষের কাছে অনেক ভালোবাসা পেয়েছে। এযাবৎকালে আমি যতগুলো অনুষ্ঠানে করেছি, যতগুলো সাংসদ সম্মেলনে করেছি, এ সংবাদ সম্মেলনটি বিভিন্ন যা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারতেছেন। এতদিন আমার জন্য যারা কাজ করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। এ আসনে দল থেকে যাকে মনোনয়ন দিবে আমি এবং আমার নেতাকর্মীরা তার হয়েই দলের জন্য কাজ করবো।
এছাড়াও তিনি তার এবং পরিবারের নিরাপত্তা নিয়ে কথা বলেন, তিনি বলেন কিছু নিরাপত্তার ইস্যুও রয়েছে তবে তা হুমকি না। আমার প্রতি দলের কোনো নির্দেশনা নাই। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ যে আমাকে এ সম্মান দিয়েছিলেন কিন্তু আমি এ সম্মান ধরে রাখতে পারলাম না এজন্য আমি ক্ষমাপ্রার্থী।