প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ওসমান হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের অন্যতম সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে গ্রেফতার করেছে র‍্যাব- ১১। নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানে ১৫ ডিসেম্বর ভোর ৫ টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবিরের বাড়ী পটুয়াখালী সদরে, বর্তমান সে আশ্বিনানগর, থানা- কেরানীগঞ্জ, জেলা- ঢাকাতে বসবাস করে আসছে।

 

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় ‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরিফ ওসমান বিন হাদি’কে একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুই জন আততায়ীর এক জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদি মাথায় গুরতরভাবে আঘাতপ্রাপ্ত হন। আইন-শৃংখলা বাহিনী গুলি চালানোর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। উক্ত ঘটনার পরপরেই বিষয়টি বিভিন্ন টিভি এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। হাদি’র উপর হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ তৎক্ষনাৎ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর অভিযানে ১৫/১২/২৫ ভোর ৫:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে ওসমান হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ট সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত কবির (৩০) ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এর অন্যতম সহযোগী। বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায় আসামী কবির গত ০৪/১২/২৫ ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সাল করিম মাসুদ এর সাথে বেশ কয়েকবার প্রবেশ করে। ঘটনার পরপরেই গ্রেফতার এড়ানোর লক্ষ্যে অভিযুক্ত কবির’সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেয়।

গ্রেফতারকৃত কবির এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ডিএমপি, ডিবি, ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা