প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন 

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫

বক্তব্য চলাকালীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনিকে মারতে তেড়ে আসলে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌঁনে ১২টায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা চলাকালীন এ ঘটনা ঘটে।

 

সরজমিনে দেখা যায়, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি গতকাল ক্যাম্পাসে বহিরাগত বিএনপি নেতাকর্মীদের জড়ো হওয়ার প্রসঙ্গ হলেও ছাত্রদল সভাপতি ক্ষুব্ধ হয়ে চাকসুর ভিপিকে মারতে এগিয়ে যান।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা