প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুর পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করেছে। এরপর তাকে সরাসরি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে।

এর আগে, দুপুর দুইটার কিছু সময় আগে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্স। সাথে ছিলেন হাদির বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মতিঝিল থেকে আসা একটি কালো মোটরসাইকেলে বসা দুজন ব্যক্তি তার মাথা লক্ষ্য করে ক্লোজ রেঞ্জ থেকে গুলি চালায়। হামলার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

এ পর্যন্ত ছয়জনকে আটক করা হলেও মূল হামলাকারী এখনও গ্রেপ্তারবাহিরে রয়েছে। সরকার এই মূল আসামিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম জানান, হামলার মূল আসামি দেশের মধ্যে অবস্থান করছে এবং সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা