প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কিরণ প্রেজেন্টস এনইউএসডিএফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫’। সম্মেলনটি আয়োজিত হয়েছিল এনইউএসডিএফ বাংলাদেশ ইন অ্যাসোসিয়েশন উইথ এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায়, শক্তি প্লাস ও এমএসআর ক্লিয়ারেন্স মার্টের স্পন্সরে এবং ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের কো-স্পন্সরশিপে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীরা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং একিউএ’র মাধ্যমে আইএলটিএস সমমানের সার্টিফিকেট অর্জন করতে পারবে এবং ফলাফল অতি দ্রুত পাবেন। এছাড়া, ব্রিটেনের সাল্টফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই অ্যাপ্লিকেশনসহ ৩০টি বিষয়ে স্পন্সরড অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রাম এবং পাবলিক হেলথ ইন্টারভেনশন কার্যক্রম চালানো হবে।

তিনি আরও ঘোষণা করেন, ‘She Skills’ প্রোগ্রামের মাধ্যমে ৫০ হাজার নারী শিক্ষার্থীকে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন গাঙচিল মিউজিক ও অ্যাসিক্স কোম্পানির প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল এবং দীপেশ নাগ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুভাশীষ ভৌমিক, দৈনিক ইংরেজি পত্রিকার চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান, ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার এবং ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম।

আলোচকরা শিক্ষার্থীদের ইফেকটিভ কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, কর্পোরেট ইথিকস, টিমওয়ার্ক, ইমোশনাল ইন্টেলিজেন্স ও বেসিক আইটি দক্ষতা উন্নয়নের গুরুত্বারোপ করেন। তারা বলেন, এই ধরনের দক্ষতা অর্জন ছাড়া কর্পোরেট সেক্টরে সফল হওয়া সম্ভব নয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা