প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রশাসন কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশ ও প্রশাসনের সব কর্মকর্তার তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে।

ইসি-এর উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতিমধ্যেই এ-সংক্রান্ত চিঠি মাঠ কর্মকর্তাদের কাছে প্রেরণ করেছেন। নির্বাচন ভবন, আগারগাঁও থেকে সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

কমিশন জানায়, নির্বাচনকালে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ভোটে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের তথ্য পাঠাতে হবে। এর মধ্যে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), পুলিশ কমিশনার, পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অন্তর্ভুক্ত থাকবেন।

এছাড়া মাঠপর্যায়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের তথ্যও নির্ধারিত ছকে ১৬ ডিসেম্বরের মধ্যে ইসিতে জমা দিতে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা