প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের ট্রাফিক নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা-আশুলিয়া ও ঢাকা-আরিচা মহাসড়কে বিশেষ ডাইভারশন কার্যকর থাকবে। গাবতলী ও বাইপাইল পয়েন্টে এই ডাইভারশন পরিচালিত হবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে সকল যানবাহন চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। জনসাধারণের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে।