প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৬ ডিসেম্বর বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন: বাড়ল সময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫

অবৈধ ও চোরাই পথে মোবাইল ফোন আমদানি ঠেকাতে সরকারের উদ্যোগে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বর সিস্টেমটি চালু হওয়ার কথা থাকলেও, এখন তা কার্যকর হবে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের আমদানিকৃত কিন্তু অবিক্রীত বা স্টকে থাকা ফোনের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে পারেননি। ব্যবসায়ীদের এই বাস্তবতা বিবেচনায় নিয়েই এনইআইআর চালুর সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনইআইআর চালুর প্রস্তুতির অংশ হিসেবে ব্যবসায়ীদের অবিক্রীত/স্থিত সব মোবাইল হ্যান্ডসেটের আইএমইআইসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এসব তথ্য দাখিল করা যাবে।

ব্যবসায়ীদের নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য neir@btrc.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য অন্তর্ভুক্ত করা হলে সংশ্লিষ্ট হ্যান্ডসেটগুলো সহজেই মোবাইল নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা